বাগেরহাট পুলিশ সম্মেলন কক্ষে আইজিপি মোঃ ময়নুল ইসলাম, এনডিসির সাথে পুলিশ সুপার, বাগেরহাট এর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। আইজিপি বলেন বাংলাদেশ পুলিশের লুন্ঠিত অস্ত্রসহ যেকোন অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর ২০২৪) থেকে অভিযানে নামছে যৌথ বাহিনী। যৌথ বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা সহ পেশাদারিত্বের সাথে করার জন্য সকল ইউনিটকে নির্দেশ প্রদান করেন।
এ সময় আইজিপি আরো বলেন গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে। তাছাড়াও, কোনো ব্যক্তির কাছে পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে মর্মে জানানো হয়।
উক্ত ভিডিও কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদ রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.