নিজস্ব প্রতিবেদন, কলকাতা
অভয়া মঞ্চের আহ্বানে, ‘ধর্মের নামে রাজনীতি বন্ধ করো’, ‘অভয়ার বিচার চাই’ এবং ‘চাকরি হারানোদের চাকরি ফিরিয়ে দাও’—এই দাবিতে আজ বিকেল পাঁচটায় এক বিশাল মহামিছিল অনুষ্ঠিত হলো। মিছিলটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে শুরু হয়ে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত বিস্তৃত হয়।
এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন জুনিয়র ডাক্তার ফোরাম-সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন তমনাশ চৌধুরী, আইসাকুল্লা নাইয়া, পূর্ণপদ গুণ, ডক্টর মানুষ গুমটা, তপন মন্ডল, অনির্বাণ ঘোষ সহ বহু চিকিৎসক, মহিলা চিকিৎসক এবং ছাত্র-যুবক কর্মীবৃন্দ।
বক্তারা জানান, “আমরা ধর্মের নামে বিভাজন চাই না, চাই না হানাহানি, নারী নির্যাতন, ও প্রাণনাশ। অভয়ার বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।” বক্তৃতায় উঠে আসে সাম্প্রতিক পুলিশি দমন-পীড়নের অভিযোগও। তারা বলেন, “পুলিশ আমাদের আন্দোলন দমন করতে চেয়েছে, গ্রেপ্তার করেছে, বাড়িতে হুমকি দিয়েছে, তবুও আমরা দমে যাইনি।”
মিছিল শেষে আন্দোলনকারীরা গাড়িতে করে সল্টলেকের চাকরি প্রত্যাশীদের ধর্ণা মঞ্চে যান এবং সেখানে প্রতিবাদ অব্যাহত রাখেন। তাদের দাবি—দোষীদের গ্রেপ্তার করতে হবে, চাকরি হারানোদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং যারা আজও চাকরি না পেয়ে আন্দোলন করছেন, তাদের দ্রুত নিয়োগ নিশ্চিত করতে হবে।
এই প্রতিবাদ শুধুই অভয়ার বিচার দাবি নয়, বরং এটি ন্যায়বিচার ও সামাজিক প্রতিবাদের একটি শক্তিশালী বার্তা।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.