খুলনা প্রতিনিধি
তেরখাদা উপজেলার মধুপুরে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মধুপুরে মহিলা দলের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু। সভার সভাপতিত্ব করেন মহিলা নেত্রী আঙ্গুরা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান রনু বলেন, আজিজুল বারী হেলাল রূপসার গর্ব, এলাকায় মানুষের আস্থার ঠিকানা। তিনি ২০০২ সাল থেকে শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়—সমগ্র অঞ্চলের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। কেউ তার কাছে গেলে কখনও খালি হাতে ফেরত যাননি। তিনি আরও বলেন, খুলনা–৪ আসনের মানুষ কৃষি ও মৎস্যের উপর নির্ভরশীল, যেখানে কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে। “হেলাল ভাই নির্বাচিত হলে সেতু হবে, হিমাগার হবে, আধুনিক হাসপাতাল হবে—এই অঞ্চলের উন্নয়নে বড় ধরনের অগ্রগতি আসবে,” যোগ করেন তিনি।
এ ছাড়া সন্ধ্যায় তরুণ দলের আহ্বায়ক আজিজুল ইসলামের উদ্যোগে হেলালের পক্ষে আরেকটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা বেগম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা তুহিন, আজিজুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, মোল্লা জাহিদ, নয়ন মোড়ল, মো. মাসুদ হোসেন, মো. রয়েল, ওদুদ, সাইফুল মোড়ল, হাসান মুন্সি, মাফিক সরদার, সাব্বির সরদার, নুর ইসলাম মোল্লা, আফছার ফকির, সিরাজুল ইসলাম ফরিদ, নাসির মোল্লা, এনামুল কবির, গোলাম নবী, আরাফাত শেখ, নাসিম, ফোরকান প্রমুখ।
নেতারা বলেন, তেরখাদা–রূপসা অঞ্চলের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে এবং স্বচ্ছ রাজনীতি ফিরিয়ে আনতে আজিজুল বারী হেলালকে সংসদে পাঠানো জরুরি। উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.