নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (১৮ জুলাই) দেশব্যাপী পালিত হচ্ছে ‘ফ্রি ইন্টারনেট ডে’। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এ উদ্যোগের অংশ হিসেবে দেশের সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ৫ দিনের মেয়াদি ১ জিবি ইন্টারনেট বিনামূল্যে।
এ উদ্যোগের বিষয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান।
তিনি বলেন, “৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে নির্দেশনা আসে। পরে ৮ জুলাই বিটিআরসির ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এর ভিত্তিতে ৯ জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়।”
কীভাবে পাবেন ফ্রি ইন্টারনেট
ফ্রি ডেটা পেতে গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে। একবার সক্রিয় করার পর এই ১ জিবি ইন্টারনেট পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
গ্রামীণফোন: 1211807#
রবি ও এয়ারটেল: 41807#
বাংলালিংক: 1211807#
টেলিটক: 1111807#
পটভূমি ও প্রাসঙ্গিকতা
গত বছর একই সময়ে কোটা সংস্কার আন্দোলনের সময় সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তথ্যপ্রবাহ বন্ধের সেই সিদ্ধান্তের সমালোচনা করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজ।
ফলে এবারের ‘ফ্রি ইন্টারনেট ডে’-কে শুধুই প্রযুক্তিগত সুবিধা নয়, বরং নাগরিক অধিকার ও স্বাধীন মত প্রকাশের প্রতীক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.