দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, দুমকী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম এবং সদস্য মতিউর রহমান দিপু। তাদের উদ্ধার করে প্রথমে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে বরিশাল শেরেবাংলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সূত্র জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি পবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করার জন্য আলতাফ হোসেন চৌধুরী মূল ক্যাম্পাসে আসেন। তার আগমনকে কেন্দ্র করে তার সমর্থকদের মধ্যে জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল এবং মতিউর রহমান দিপু দাওয়াত পেয়েছিলেন, কিন্তু আনোয়ার হোসেন হাওলাদার নামে এক সমর্থক দাওয়াত পাননি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়। এতে দুজন আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, "ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে।"
দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান জানান, "আলতাফ হোসেন চৌধুরী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়াম্যান। তিনি পবিপ্রবি ক্যাম্পাসে এসেছেন, তা আমার জানা নেই।"
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.