শেখ নাসির উদ্দীন, খুলনা
খুলনার আযম খান সরকারি কমার্স কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসের মুস্তাফিজুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শেখ মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরফীন আজমীহ ইমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসাইন নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. হাবিবুল্লাহ মিসবাহ, খুলনা জেলা সভাপতি গাজী রফিকুল ইসলাম এবং খুলনা মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ শিবলী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজ শাখার সহসভাপতি শেখ শাহরিয়ার নাফিস, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুশফিকুর রহমান শ্রাবণ, অর্থ ও কল্যাণ সম্পাদক আরিয়ান খান এবং সংগঠনের সদস্য মিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সিকদার, মেহেদী হাসান ও মেহেদী ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের ফুল ও বই দিয়ে বরণ করে নেওয়া হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.