শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে নুসরাত জাহান জেবা। কৃতিত্বপূর্ণ এই ফলাফলে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে মেধাবী এই শিক্ষার্থী।
নুসরাত জাহান জেবা কালিয়া পৌরসভার সাবেক কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা মাকলুকাত চৌধুরীর নাতনি। সে চৌধুরী মামুনুর রশীদ লিটন ও নুরজাহান খানমের কন্যা এবং কালিয়া পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।
এর আগে জেবা পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। এসএসসিতে তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জেবার কৃতিত্বে কালিয়া পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি রানী বৈরাগী তার আগামী দিনের সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে তিনি অভিভাবকদের সন্তানদের সঙ্গে সুন্দর আচরণের মাধ্যমে তাদের পড়াশোনায় মনোযোগী করে তোলার আহ্বান জানান।
জেবার দাদা বীর মুক্তিযোদ্ধা মাকলুকাত চৌধুরী তার জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, “আমার নাতনি যেন শুধু লেখাপড়ায় নয়, একজন আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ হিসেবেও গড়ে উঠতে পারে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.