শেখ নাসির উদ্দীন, খুলনা:
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগরের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য মুফতী গোলামুর রহমানকে সভাপতি, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়াকে সিনিয়র সহসভাপতি এবং মুফতী আমানুল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় খুলনা প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নগর সভাপতি মুফতী গোলামুর রহমানের সভাপতিত্বে এবং মুফতী আসাদুজ্জামানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী আজিম উদ্দিন।
সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মুফতী মাহবুবুর রহমান, মুফতী আমানুল্লাহ, মুফতী আব্দুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী আরিফ বিল্লাহ, মুফতী ইমরান হোসাইন, মুফতী জাকির হোসাইন, মাওলানা দীন ইসলাম, মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা আব্দুর শাকুর, মুফতী মাহমুদ, মুফতী আল আমিন, মুফতী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল কাফি, মুফতী আবু সালেহ, মাওলানা নাজমুস সাদাত, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আরিফুর রহমান ও শেখ মো. নাসির উদ্দীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ পর্যায়ে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটির নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে মুফতী গোলামুর রহমান সভাপতি, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া সিনিয়র সহসভাপতি এবং মুফতী আমানুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.