শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পিরোলী-শীতলবাটি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী পিরোলী বাজার ফুটবল মাঠে পিরোলী উদীয়মান সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মো. কামরুল আলম, হাবিবুল আলম বীরপ্রতীক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন, পেড়লী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মমরেজ আলী, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শহিদুল মোল্লা, পিরোলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. জামির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. রহমান শেখ, বিএনপি নেতা মো. ইস্রাফিল জোয়ার্দ্দার এবং পিরোলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খুলনার আরএস ফুটবল একাডেমি ও দিঘলিয়ার পদ্মবিলা মুসলিমডাঙ্গা ফুটবল দল। খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আরএস ফুটবল একাডেমি। প্রথমার্ধে জাতীয় দলের খেলোয়াড় মো. সংগ্রাম একটি গোল করে দলকে এগিয়ে নেন। এরপর সতীর্থ মো. রামিম হোসেন পরপর দুটি গোল করে ব্যবধান বাড়ান।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রেখে নিজের তৃতীয় গোলটি করেন রামিম হোসেন। তাঁর হ্যাটট্রিকে শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনার আরএস ফুটবল একাডেমি। ম্যাচে তিনটি গোল করায় রামিম হোসেনকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
খেলাটি পরিচালনা করেন রেফারি মো. হিলাঙ্গীর শিকদার। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. পারভেজ শেখ ও মনিরুল ইসলাম। খেলার ধারাবিবরণী দেন মো. মাসুমার রহমান মাসুম ও কামরুল হাসান বাবু।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.