শেখ ফসিয়ার রহমান নড়াইল
নড়াইলের কালিয়ায় উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় কালিয়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত মারোয়ারা ভবনে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। সভায় কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, কৃষি কার্ড বিতরণ, সরকারি প্রণোদনার সার ও বীজ সরবরাহে নজরদারি এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
কালিয়া পৌর কৃষক দলের সাবেক আহ্বায়ক শেখ গোলাম রসুল মান্দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক মো. হেমায়েত হোসেন ফারুক, সদস্যসচিব মো. শোয়েব মিনা, কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রুবেল, লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মেজবা উদ্দিন পারভেজ, সদস্যসচিব মো. মাহাব্বুর রহমান, কৃষক নেতা মোল্লা রফিকুল ইসলাম, কালিয়া পৌর যুবদলের সদস্যসচিব জাহিদ হাসান টিটো এবং ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফরাদ বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা এবং দেশ পরিচালনায় সহযোগিতা করতে কৃষক দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কৃষকদের অধিকার রক্ষা, তাঁদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, তারেক রহমান ঘোষিত কৃষি কার্ড কর্মসূচি সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত কৃষকদের মধ্যে বিতরণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কৃষকদের জন্য সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণে নজরদারি বাড়াতে হবে, যাতে প্রকৃত কৃষকেরা তাঁদের প্রাপ্য সহায়তা পান। কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের জীবনমান এগিয়ে নিতে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপরও তাঁরা গুরুত্ব দেন।
আগামী দিনে কৃষক দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ত্যাগী, যোগ্য এবং বলিষ্ঠ নেতৃত্বের মূল্যায়নের মাধ্যমে কমিটি গঠনের আহ্বান জানান বক্তারা। তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। সভায় কৃষকদের স্বার্থ রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.