শেখ ফসিয়ার রহমান, নড়াইল
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এবং পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিল্টন শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সভায় আরও বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা মো. ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রহিমা খাতুন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুল করিম। এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলা সম্ভব। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনা সভায় সমবায় কার্যক্রমের প্রসার এবং সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.