শেখ ফসিয়ার রহমান নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক (নরমাল) প্রসবে সন্তান জন্ম দেওয়া চার মা ও তাদের নবজাতককে উপহার সামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম উপহারগুলো তুলে দেন।
নরমাল ডেলিভারিকে উৎসাহিত করা এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসকের টিআর (দ্বিতীয় পর্যায়) থেকে প্রাপ্ত অর্থে ক্রয় করা বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহারপ্রাপ্তরা হলেন- কালিয়া উপজেলার বাঁকা গ্রামের ফেরদৌসের স্ত্রী রাবেয়া বেগম, বাইসোনা গ্রামের শাহীন ফকিরের স্ত্রী শাহিনা বেগম, বড়নাল গ্রামের সাগর শেখের স্ত্রী সাদিয়া খানম এবং খুলনা জেলার তেরখাদা উপজেলার পারখালী গ্রামের আল আমিনের স্ত্রী আখি মনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব, কালিয়া প্রেসক্লাবের সভাপতি শেখ ফসিয়ার রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, মাতৃ ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নরমাল ডেলিভারিকে আরও বেশি উৎসাহিত করতে হবে। তিনি জানান, এভাবে জন্ম নেওয়া প্রতিটি নবজাতকের তথ্য সংরক্ষণের পাশাপাশি দ্রুত জন্ম নিবন্ধন সনদ প্রদানের উদ্যোগও নেওয়া হবে।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.