শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী প্যারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পালন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলিম উম্মাহর জন্য নন, তিনি সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবিকতা, ন্যায়নীতি, সহনশীলতা ও শান্তির শিক্ষা অনুসরণ করে একটি নৈতিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
নারীর মর্যাদা প্রসঙ্গে বক্তারা মহানবী (সা.)-এর একটি বিখ্যাত হাদিস তুলে ধরে বলেন, এক সাহাবি যখন জিজ্ঞাসা করেছিলেন- “আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে?” তখন রাসুল (সা.) তিনবার “তোমার মা” এবং চতুর্থবার “তোমার বাবা” বলেছেন। এ থেকেই বোঝা যায়, ইসলাম নারীর সম্মান, অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কতটা গুরুত্ব দিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুফতি ওহিদুজ্জামান সরদার ইমাম ও খতিব উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র কালিয়া নড়াইল। মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইনায়েত উল্লাহ, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই. রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওবায়দুর রহমান।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.