শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় র্যাব-৬ এর একটি অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ মে) রাত আড়াইটার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কাশিয়ানী উপজেলার বাসিন্দা আল-আমিন সরদার (৩৩) ও নতুন সরদার (৩৪)। তাদের কাছ থেকে মোট ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. রেজাউল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে গোপালপুর বাজার এলাকার একটি নির্দিষ্ট স্থানে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণের পর হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গাঁজা বহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.