মোঃ ঝুটন মিয়া অষ্টগ্রাম-কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামে তিন কেজি গাঁজা সহ নজরুল ইসলাম সরদার (৪৪) নামে এক মাদক কারবারি-কে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ জুলাই) উপজেলার পুর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম সরদার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নারিকেলি গ্রামের মৃত কফিল উদ্দিন সরদারের ছেলে। সে বর্তমানে নওগাঁ জেলার বদলগাছি থানার কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের বাসিন্দা। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এর নির্দেশনায় এসআই সঞ্জয় কুমার দে, এসআই কামরুজ্জামান ও কনস্টেবল মোঃ জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, নজরুল ইসলাম সরদার একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল তাকে তিন কেজি গাঁজা সহ পুর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া এলাকা থেকে তাকে আটক করেন।
অভিযানে একটি ব্যাগের ভিতরে দুটি বান্ডিলে মোট তিন কেজি গাঁজা সহ নজরুল ইসলাম সরদার-কে আটক করা হয় বলে নিশ্চিত করেন তিনি। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.