“চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড”। এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর (রবিবার) সকাল ১১ ঘটিকায় বেলগাছা ইউনিয়নের বসুনিয়ারহাট আহমদিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বসুনিয়ারহাট আহমদিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ নুরে আলম সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালিরহাট বাজার কমিটির সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী সুপার আব্দুল মান্নান খন্দকার, অভিভাবকের পক্ষ থেকে মোছাঃ খাতেজা বেগমসহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সাগর ইসলাম ও হাবিবুর রহমান। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.