নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীর লোহাঝুড়ী ইউনিয়নের কৃতি শিক্ষার্থী রাইতা রাজাধী রাজ কুমিল্লা শিক্ষা বোর্ডের ‘বোর্ডসেরা শিক্ষার্থী’ নির্বাচিত হয়েছেন। ফেনী গার্লস ক্যাডেট কলেজের এই শিক্ষার্থী ২০২২ সালের এসএসসি ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সর্বোচ্চ নম্বর অর্জন করে এ স্বীকৃতি পান।
রাইতা দুই পরীক্ষাতেই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়ে নজির স্থাপন করেছেন। সোমবার (৩০ জুলাই) সকাল ১০টায় কুমিল্লা জেলা শিক্ষা অফিসে আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে ‘সেরা শিক্ষার্থী’ সম্মাননা প্রদান করা হয়।
রাইতার বাবা অ্যাডভোকেট লায়ন মোহাম্মদ নুরুজ্জামান ইকবাল একজন বিশিষ্ট আইনজীবী ও ব্যবসায়ী, আর মা রাশিদা খানমও আইন পেশায় যুক্ত। পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে রাইতা যুক্তরাজ্যে ব্যারিস্টারি বিষয়ে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন। তিনি ব্রিটিশ সরকারের স্কলারশিপে পড়াশোনা করবেন।

এক অনানুষ্ঠানিক আলোচনায় রাইতা বলেন, “আইন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর বাংলাদেশে ফিরে দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চাই।” ফেনী গার্লস ক্যাডেট কলেজে পড়াশোনার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে আমি নেতৃত্ব, শৃঙ্খলা ও সমাজসেবার মূল্যবোধ শিখেছি। বোর্ডসেরা হতে পারাটা অবশ্যই আনন্দের, তবে এর পেছনে আমার পরিবার, শিক্ষক এবং প্রতিষ্ঠানটির অবদান অনস্বীকার্য।”
ফেনী সদর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাইতা জানান, আগামী ১ আগস্ট যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। তিনি বলেন, “দেশের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আগামীর পথচলা শুরু করতে চাই।”
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.