সম্প্রতি কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালানো ২৫ মামলার আসামী সামিরুল মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংএ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস খান বলেন, গেল রাত দেড়টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা থেকে আলোচিত পলাতক আসামি সামিরুল মন্ডলকে (৩৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সামিরুল দূর্ধষ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি-মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫টি মামলা রয়েছে। সামিরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে। তাকে মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।
হাসিনা সরকারের পতনের পর গত ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙ্গে এই সামিরুলসহ ৯৮ জন কারাবন্দি পালিয়ে যায়। ওইসব পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ র্যাবের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.