কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে উজির মন্ডল নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার ১২ মাইল সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরার সময় নৌকাটি স্রোতের কবলে পড়ে। এ সময় নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান উজির মন্ডল।
নিখোঁজ উজির মন্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। তিনি নাজির মন্ডলের ছোট ভাই। ঘটনার পর থেকে পদ্মা নদীতে উজির মন্ডলকে উদ্ধারে খোঁজাখুঁজি চলছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.