কুয়েট প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ইনডোর টুর্নামেন্ট-২০২৬’। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বিকশিত হয়। তাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আন্তঃবিভাগীয় এ ধরনের প্রতিযোগিতা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে ভূমিকা রাখে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে খেলোয়াড়সুলভ মানসিকতা বজায় রেখে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে টুর্নামেন্টের সফলতা কামনা করেন তিনি।
কুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দাবা, টেবিল টেনিস ও ক্যারাম—এই তিনটি ইভেন্টে অংশ নিচ্ছেন।
টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ ও ২৫ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৬ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.