রোকনুজ্জামান কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুরে দাম্পত্য কলহ চরমে পৌঁছালে সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামে এক নৃশংস ঘটনা ঘটেছে। একটি দম্পতির মধ্যে চলমান মনোমালিন্য ও ঝগড়ার জেরে স্ত্রী রুবিনা খাতুন চাইনা ঘুমন্ত স্বামী উজ্জ্বল খানের গোপনাঙ্গ কেটে দেন।
স্থানীয়রা জানান, বলাবাড়িয়া গ্রামের মৃত আকরাম খানের ছেলে উজ্জ্বল খানের সঙ্গে একই গ্রামের সোলাইমান খানের মেয়ে রুবিনা খাতুন চাইনা বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকত। প্রায়শই তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্বিত-া ও মনোমালিন্য হতো। অভিযোগ, ঘটনার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়। ঘুমিয়ে থাকা উজ্জ্বলকে স্ত্রী পরিকল্পিতভাবে ধারালো ব্লেড দিয়ে আক্রমণ করেন।
উজ্জ্বল রক্তাক্ত অবস্থায় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান জানান, উজ্জ্বল খানের ভাই মহসিন খানের মাধ্যমে রুবিনা আক্তার চাইনাকে আসামী করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্ত চাইনাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.