বাবুল আকতার, খুলনা
খুলনার খালিশপুরে ক্রিসেন্ট জুট মিল ইজারা নেওয়া প্রতিষ্ঠান মাহাবুব অ্যান্ড কোম্পানি পাটকল চালু না করে সেখানে মুরগির ফিড কারখানা চালুর উদ্যোগ নিয়েছে—এমন অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বন্ধ থাকা পাটকলের শ্রমিকেরা।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলের গেটসংলগ্ন বিআইডিসি সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে কর্মসূচিতে বন্ধ থাকা প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকেরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে বিকেল ৫টার দিকে শ্রমিকেরা ক্রিসেন্ট জুট মিলের গেটে সমবেত হন। পরে মিল চালুর দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। বিকেল সাড়ে ৫টায় তাঁরা মানববন্ধনে অংশ নেন। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরাও মানববন্ধনে যোগ দেন।
জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আবুল কালাম জিয়া, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়কপথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. ফারুক হোসেন হিলটন, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহিদুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল, সাধারণ সম্পাদক মো. সবুজ হাওলাদার এবং শ্রমিক নেতা মো. ওমর ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন, মো. রেজাউল ইসলাম, মো. ইউসুফ শিকদার, মনির হোসেন, মো. ফরিদ, মো. আব্দুর রাজ্জাক তালুকদার, মো. সাইদুল ইসলাম ও মো. সেলিম।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্রিসেন্ট জুট মিল ইজারা নিয়ে সেখানে পাটকল চালু না করে মুরগির ফিড কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা অবিলম্বে ফিড কারখানা চালুর উদ্যোগ বন্ধ করে ক্রিসেন্ট জুট মিলকে পাটকল হিসেবে পুনরায় চালু করার দাবি জানান। একই সঙ্গে ক্রিসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক কামরুল ইসলামকে প্রত্যাহারের জন্য বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান তাঁরা।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.