নিজস্ব প্রতিবেদক
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে তবারক বিতরণ করেছে ‘খালেদা জিয়া মঞ্চ’ কেন্দ্রীয় কমিটি। একই অনুষ্ঠানে সংগঠনটির আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়া মঞ্চের উপদেষ্টা কাজী রফিক। খালেদা জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. সিয়াম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি কবি অথই নুরুল আমিন, সাধারণ সম্পাদক নুর ই আলম সিদ্দিকী মামুন, দেওয়ান তৌফিক ইকবাল ফাহিম, মোর্শেদা দেওয়ানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর জন্য দোয়া করার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.