ওমর আলী খুলনা
খুলনায় বিদেশী পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আলীনূর ডাবলুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানার নাজিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রোববার দুপুরে সোনাডাঙ্গা মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, ডাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে নাজিরঘাট এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি তলোয়ার, তিনটি গুপ্তি, একটি চাইনিজ কুড়াল, তিনটি হাতুড়ি ও দুটি ছুরি উদ্ধার করা হয়। এছাড়া একটি গুপ্তিতে কাঁচা রক্তের দাগ লেগে থাকতে দেখা যায়।

পুলিশ জানায়, তার অস্ত্রের উৎস ও সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, মাদক কারবার, অস্ত্র বেচনাকেনা, প্রতারণা ও নারী নির্যাতনের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
সট- মো. আনোয়ার হোসেন, ডেপুটি কমিশনার, গোয়েন্দা বিভাগ, খুলনা মেট্রোপলিটন পুলিশ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.