নিজস্ব প্রতিবেদক
খুলনার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি ফোর্সেসের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি ও বিজিবি-২১ ব্যাটালিয়নের সদস্যরা জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।
উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দতালিকা তৈরি করে জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আইস হরিণটানা থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি ফোর্সেস।
সংস্থাটি আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের চোরাচালান ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.