শেখ নাসির উদ্দীন, খুলনা।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য জেলা কমিটির সভাপতি হিসেবে মাওলানা শেখ আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা নগরীর খাদিমুল ইসলাম মাদ্রাসা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি গোলামুর রহমান এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আজীমুদ্দিন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা পশ্চিমের সভাপতি হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিব, পূর্ব শাখার সভাপতি এস এম রেজাউল করিম, নগর সহসভাপতি শেখ মো. নাসির উদ্দীন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সরোয়ার হোসাইন, মাওলানা আহসান হাবীব, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি মিজানুর রহমান, মুফতি শরিফুল ইসলাম, মুফতি আজিবুর রহমান, মুফতি হেলাল উদ্দিন শিকারী, মাওলানা হারুন অর রশিদসহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষপর্যায়ে উপস্থিত নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭-২৮ সেশনের জন্য জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি হিসেবে মাওলানা শেখ আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানের নাম ঘোষণা করা হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.