মো. মামুন মোল্লা, খুলনা:
খুলনার মীরেরডাঙ্গা পুলিশ ট্রেনিং সেন্টারে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ৫৯তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল আইজি মোঃ মোস্তফা কামাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পুলিশের দায়িত্ব কেবল আইন-শৃঙ্খলা রক্ষা করা নয়, বরং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্যোগ ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও অপরিহার্য ভূমিকা রয়েছে। মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে পুলিশ সদস্যদের আত্মত্যাগ ও সাহসিকতা আমাদের জাতীয় গর্ব। আজকের নতুন প্রজন্ম সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অঙ্গীকারে দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি আরও বলেন, “ধর্ম, বর্ণ, লিঙ্গ বা শ্রেণি নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনি সেবা পৌঁছে দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। নবীন পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও সর্বোচ্চ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, জাহানাবাদ সেনানিবাসের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, খুলনা পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দারসহ অন্যান্য সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণার্থীর অভিভাবক এবং মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজে মোট ৫৪৬ জন টিআরসি শিক্ষানবিশ অংশ নেন। প্রধান অতিথি শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ চৌকস, একাডেমিক ও মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি শেখ আবু তুরাব, মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি মোঃ শাকিল হোসেনের হাতে সম্মাননা ট্রফি তুলে দেন। সমাপনী কুচকাওয়াজের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ ইনস্পেক্টর আঃ মালেক হাওলাদার।
সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর আর্মস ম্যানুভারিং ড্রিল ও আন-আর্মড কমব্যাড বিশেষ প্রদর্শনী উপভোগ করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.