মোঃ মামুন মোল্লা ফুলতলা খুলনা
খুলনা অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে খুলনা বিভাগীয় সমিতি, ঢাকার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সমিতির সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর লবি (এমপি)-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং খুলনা অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল সমিতিতে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি। খুলনার সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম জহির সমিতির সভাপতি মোহাম্মদ আলী আসগর লবি (এমপি)-এর হাতে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম জমা দিয়ে সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।
এ ছাড়া একই দিনে জাহিদ গাজী (মিয়া ভাই), সজল, জাভেদ ও কামাল তালুকদারসহ আরও কয়েকজন খুলনা বিভাগীয় সমিতি, ঢাকার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।
নতুন সদস্যদের যোগদানকে স্বাগত জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, তাঁদের অংশগ্রহণে সমিতির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে খুলনা বিভাগের মানুষের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও কল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণে সমিতি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.