মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’-এর ৮ সদস্যকে আটক করা হয়েছে। ২৭ জুন (শুক্রবার) রাত ১০টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অভিযানে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)। অভিযানের পর মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন: মোঃ জিসান, মোঃ হামজা মুন্সী, মোঃ ইয়ামিন শরীফ, মোঃ বেলাল মোল্লা, মোঃ ইনতেমাম, মোঃ অনিক মাহমুদ, মোঃ আশিক মুন্সী, ও মোঃ হামিম শেখ।
উদ্ধারকৃত মালামাল: গাঁজা: ১৫ গ্রাম, কল্কি: ১টি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন: ৮টি
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর অপরাধ ও মাদকসেবনের সঙ্গে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে নানা অভিযোগ ছিল।
কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার জানান, “কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কাউকে ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় জনগণ যৌথ বাহিনীর এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.