মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ - জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের পূর্বপাড়ায় সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। শনিবার রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা প্রথমে ইমরান শেখের টিনের ঘরে আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর সুযোগ বুঝে প্রবাসী আফজার শেখের বিল্ডিংয়ের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা টুঙ্গিপাড়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বিস্তারিত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.