মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা খানম (৩৫) নামে এক নারীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইনসংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় আদি ঘোষ পূজা মিষ্টি ভান্ডারের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, আটক নাজমা খানম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ সিকদারের মেয়ে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া ইউনিটের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড হয়ে আসা একটি পরিবহনের যাত্রী নাজমা খানম কাপড় বহনের একটি ব্যাগ নিয়ে বাস থেকে নামেন। পরে রিকশায় ওঠার জন্য অপেক্ষা করার সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাঁকে আটক করা হয়। এসআরবি আরও জানায়, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.