মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ কারাগারের ডাকাতি মামলার হাজতি মোঃ রতন মোল্লা (৪৫) এর মৃত হয়েছে। আজ বুধবার (২১মে) দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত রতন মোল্লা পাবনা জেলার বেড়া উপজেলার পাচুরিয়া গ্রামের মোঃ মোজিদ মোল্লার ছেলে।সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি ডাকাতি মামলার আসামী ছিলো।
গোপালগঞ্জ কারাগারের জেলার তানিয়া জামান বলেন, হাজতি রতন মোল্লাকে গোপালগঞ্জ আদালতে হাজির করতে নাটোর কারাগার থেকে গত সোমবার (১৯মে) গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়।ওই দিন সে অসুস্থ হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে কারাগারে নিয়ে আসা হয়।পরে আজ বুধবার(২১মে) দুপুর ০১টা ৩০ মিটে অসুস্থ হলে তাকে দুপুর পৌনে ২টায় কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পর দুপুর ২টা ০৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ ব্যপারে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আফতাব জিলানী সাংবাদিকদের বলেন, মোঃ রতন মোল্লা নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে জেল পুলিশ। রোগী হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.