রাসেল মোল্যা, নড়াইল
নড়াইল সদর উপজেলার গোবরা বাজার বনিক সমিতির আয়োজনে ২৫ ফেব্রুয়ারি রাতে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলের সভাপতিত্ব করেন মাওলানা রায়হানুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে মুল্যবান বয়ান পেশ করেন মাওলানা মাছনুন গাজি। বিশেষ অতিথি হিসেবে মুল্যবান বয়ান পেশ করেন মাওলানা রফিকুল ইসলাম।
গোবরা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক নিউটন গাজি তার বক্তৃতায় গোবরা বাজার দোকান মালিকদের উদ্দেশ্যে বলেন, "আসছে সিয়াম সাধনার মাসে রোজাকে সম্মান জানিয়ে কেউ খাবারের দোকান খোলা রাখবেন না এবং বিধর্মী ভাইয়েরা আমাদের সহোযোগিতা করবেন, প্রকাশ্যে ধুমপান থেকে বিরত থাকবেন।"
এ সময় স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা দলে দলে গোবরা বাজারে এসে হালকায়ে জিকির ও তাফসীর মাহফিলকে সফল করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.