মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জে রিকশা চালক সোহেল মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যা করে ব্যাটারিচালিত রিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার ( ২৬মে) ভোরে শহরতলীর মানিকদাহ গ্রামের কাচারিবাড়ি নামক স্থানের রাস্তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই ব্যক্তি নড়াইল জেলার নড়াগাতি থানার চর মধুপুর গ্রামের মৃত ময়েন মোল্লার ছেলে। সে গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদাহ আদর্শ গ্রামে ভাড়া থাকতেন। সেখানে থেকে গোপালগঞ্জ শহরে রিকশা চালিয়ে সংসার চালাতেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোহেল মোল্লা দিনের বেলায় রিকশা না চালিয়ে সারা রাত রিকশা চালাতেন। অন্যান্য দিনের মতো শনিবার বিকালে ঘর থেকে রিকশা নিয়ে বেড়িয়ে পড়েন রিকশা চালাতে। রাতে রিকশা চালিয়ে ভোরে ভাড়া বাসায় ফিরছিলেন পথে দুর্বৃত্তরা ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে তাকে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.