সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে ছাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু বকর খান ‘শহীদ সাজিদ মেডি এইড, জবি’ নামের স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করেছেন।
সংগঠনটি ছাত্রী হলে মেডিকেল কার্যক্রম চালানোর অনুমতি চেয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীনের মাধ্যমে হল প্রভোস্টের কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছে।
আবেদনপত্রে সংগঠনটির ছয়টি পরিকল্পনা উল্লেখ করা হয়েছে— ছাত্রী হলে দ্রুত মেডিকেল সেন্টার চালু করা, সেখানে মেডিকেল সরঞ্জামাদি ও মৌলিক ঔষধ প্রদান, হলে অবস্থানরত নারী শিক্ষার্থীদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও বিভিন্ন রোগের টিকা বিনামূল্যে প্রদান, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সুবিধাজনক স্থানে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা এবং প্রতি প্যাডের ২০% খরচ সংগঠন বহন করবে, হলের অভ্যন্তরে অভিজ্ঞ নারী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, সুনামধন্য ডায়াগনস্টিক সেন্টারের সকল শাখায় বিশেষ মূল্য ছাড়ে মেডিকেল চেক-আপ ও পরীক্ষার ব্যবস্থা, এবং স্বাস্থ্য সচেতনতা মূলক সভা ও সেমিনার আয়োজন।
আবু বকর খান বলেন, “চিকিৎসা আমাদের মৌলিক অধিকার। আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা আরও উন্নত ও সুসংগঠিত হওয়া প্রয়োজন। সেই অনুপ্রেরণায় আমরা একমাত্র ছাত্রী হলে আমাদের কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী।”
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.