বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের আত্মত্যাগ স্মরণে এ আয়োজন করে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা।
শুক্রবার বিকেল চারটায় রাজাপুর উপজেলার নৈকাঠি বাজারে সেলিম রেজার নিজ কার্যালয়ে এই মাহফিল হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিবুর রহমান সেলিম রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান, যুবদল নেতা হায়দার শিকদার ও রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি টুকু মৃধা।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অনন্য ভূমিকা রেখে গেছেন। তার সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ আজও প্রাসঙ্গিক। তাঁকে অনুসরণ করেই বর্তমান সংকটে জনগণের পাশে দাঁড়াতে হবে।
দোয়া মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের কল্যাণ ও গণতান্ত্রিক মুক্তির জন্য প্রার্থনা করা হয়। শেষে দুস্থ ও বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয়রা হাবিবুর রহমান সেলিম রেজার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও তাঁর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.