নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে র্যাব। সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাদের ঝিনাইদহ ও ঢাকা থেকে আটক করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস রিলিজে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম এ তথ্য জানান।
আটকরা হলেন, হরিনাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছানোয়ার হোসেন সনুর ছেলে আবু সাইদ (৩৯) এবং একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আনজের হোসেনের ছেলে আনারুল ইসলাম (৩৬)।
মেজর নাইম জানান, ঝিনাইদহের আলোচিত ট্রিপল মার্ডারে ঘটনায় জড়িত সন্দেহে আবু সাইদ ও আনারুল নামে ২ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাইদকে ও গাজিপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। তারা এ ঘটনায় জড়িত কিনা তা উদঘাটনে তদন্তের স্বার্থে শৈলকূপা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ঝিনাইদহের শৈলকূপা থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করেন নিহত হানিফের ছোট ভাই হরিণাকুণ্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ইশা।
শৈলকূপা থানা ওসি মাসুম খান জানান, শুক্রবার রাতে শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে যে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে সে ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেছেন নিহত হানিফের ভাই।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.