ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চিথলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লালনশাহ গণগ্রন্থাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হাসান মাস্টার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাবেক ডিজিএম অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান এবং চিথলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালনশাহ গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রশান্ত কুমার শর্মা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তারা। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে সামাজিক উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। উপস্থিতরা এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.