শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ মো. শাহজাহান জমাদ্দার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
সম্প্রতি ডুমুরিয়া বাজার, খুলশী, খাজুরা, সাজিয়াড়া, মির্জাপুর, গোলনাসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও মোড়ে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মো. সোহরাব হোসেন, আব্দুল খালেক, মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবীরা।
গণসংযোগকালে শাহজাহান জমাদ্দার বলেন, জনগণের সেবা ও ইউনিয়নের সার্বিক উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
শাহজাহান জমাদ্দার ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি বিশিষ্ট ব্যক্তি আলহাজ ইয়াকুব আলী জমাদ্দারের পুত্র এবং ডুমুরিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা আবুল কাশেমের জামাতা।
দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ২০১৯ সালে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০২০ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি এবং খুলনা জেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি হিসেবে স্বীকৃতি লাভ করেন।
বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, খুলনা বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি, ডুমুরিয়া পাবলিক স্কুলের সভাপতি, ‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক, ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’-এর সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিনের সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শাহজাহান জমাদ্দার ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.