কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২ জন। একই দিন ছাড়পত্র দেয়া হয়েছে ১৬ জন রোগিকে। বুধবার, অক্টোবর দুপুরে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭১ জন আর একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২৩৪ জন রোগি।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, জেলার ৪টি হাসপাতালে বর্তমানে ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগি চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, কিশোরগঞ্জ জেনারেল (সদর) হাসপাতালে ১৪জন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগি চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডেঙ্গু আক্রান্ত কোন ব্যক্তির মৃত্যু হয়নি।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.