আরিফুজ্জামান (সাগর) বিশেষ প্রতিনিধি
ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে আজ শুরু হয়েছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এর তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন–২০২৫। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এমইএসের কার্যক্রম, সক্ষমতা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ইঞ্জিনিয়ার-ইন-চিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন আজ (৯ ডিসেম্বর) থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। সামরিক অবকাঠামো উন্নয়ন, কারিগরি সক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং আন্তবাহিনী সহযোগিতা জোরদারের বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, সেনা, নৌ ও বিমান বাহিনীর এমইএস–এ কর্মরত কর্মকর্তারা সরাসরি এবং ভিটিসি’র মাধ্যমে অংশগ্রহণ করেন।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.