বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কুড়িগ্রাম জেলা বিএনপি'র আয়োজনে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা,সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক,যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,যুগ্ন সম্পাদক ব্যারিস্টার রবিউল আলম সৈকতসহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা সহ দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানান।

সমাবেশ শেষে মজিদা কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিন শেষে করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তী সরকারের নিকট স্মারক লিপি প্রদান করে জেলা বিএনপি। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন,তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করাসহ দ্রুত নির্বাচন দিতে হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোঃ সাইফুর রহমান রানা বলেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে দেশে ফিরিয়ে আনা হোক। আমরা পত্রিকায় দেখেছি এখনো তার নামে ৮০টি মামলা রয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তবর্তিকালীন সরকারের প্রতি উদ্বত আহবান জানান তিনি।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.