তেরখাদা প্রতিনিধি
খুলনার তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি কাজী কামাল হোসেন (৪৫) ও মো. আল আমিন (৩৮)-কে আটক করা হয়েছে। একই অভিযানে জি.আর মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামি এবং সি.আর মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১ আসামিকেও আটক করা হয়।

অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে আসামিদের আটক করা হয়েছে এবং পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, “তেরখাদা থানা এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাস দমন এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এলাকাবাসী এ ধরনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.