তেরখাদা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাবেক প্রচার সম্পাদক, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক পশ্চিম কাটেঙ্গা গ্রামের বাসিন্দা মো. ফরিদ মোল্যার মুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে তেরখাদা-খুলনা সড়কের টিএন্ডটি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদল নেতা মো. গোলাম মোস্তফা ভুট্টোর পরিচালনায় কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোল্যা মাহবুবুর রহমান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, মো. মিল্টন মুন্সী, ফরিদ মোল্যার স্ত্রী ও ইউপি সদস্য রূপালী বেগম, মো. শফিকুল ইসলাম লাজুক, এস কে নাসির আহমেদ, মো. মোবাস্বার আলম, মো. এমদাদুল হক, খান গিয়াস উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. ফেরদৌস মোল্যা, উপজেলা যুবদল নেতা শেখ অহিদ ও মো. জামাল বিশ্বাস, কৃষকদলের আহ্বায়ক রাজু চৌধুরী, সদস্যসচিব মো. সাবু মোল্যা এবং সাবেক ছাত্রনেতা মো. আমিন।
বক্তারা বলেন, মো. ফরিদ মোল্যা দলের একজন নিবেদিতপ্রাণ নেতা। তাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে একটি মহল রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাঁদের দাবি, যে সময় ফরিদ মোল্যাকে মামলায় জড়ানো হয়, তখন তিনি ঢাকায় অবস্থান করছিলেন।
বক্তারা আরও বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে ফরিদ মোল্যা বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁরা অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.