তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
তেরখাদা উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মে (শনিবার) বিকেল ৩টায় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. রবিউল হোসেন। সভাটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আরিফুল ইসলাম।
সভায় বক্তৃতা করেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যথাক্রমে মো. মনিরুজ্জামান, উদ্ধব কুমার মোহান্ত, রমেন্দ্র নাথ মল্লিক, পরিতোষ কুমার বিশ্বাস, মো. আনোয়ার হোসেন এবং মো. নাজিবুল ইসলাম মাসুম।
সভায় বক্তারা বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল, নিয়মশৃঙ্খলাবদ্ধ ও ছাত্রবান্ধব হতে হবে। পাঠদান পদ্ধতিকে আরও যুগোপযোগী করতে হবে, একইসাথে বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীর উপস্থিতি, মূল্যায়ন পদ্ধতি এবং অভিভাবক সংশ্লিষ্টতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের আহ্বান জানান।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.