তেরখাদা প্রতিনিধি:
রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ৩১ দফা সনদ জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে খুলনা-০৪ আসনের বিএনপি'র দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের পক্ষে তেরখাদার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
২০, ১৯, ১৮ ও ১৭ আগস্ট তেরখাদা উপজেলার আজগড়া, বারাসাত, ছাগলাদহ ও সাচিয়াদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় জনগণের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম লাখু, সাবেক সদস্য শেখ লালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ গোলজার আলম, সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জিয়া সরদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য বাহারুল আলম, যুব নেতা সবুজ আহমেদ, আনিসুর রহমান, এনামুল শেখ ও সাবু শেখ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.