তেরখাদা (খুলনা) প্রতিনিধি
খুলনার তেরখাদায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
সভায় বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজ পর্যায় থেকে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য ছিল “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”। দিবসটির কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.