তেরখাদা প্রতিনিধিঃ
খুলনার তেরখাদায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির উদ্যোগে ১৫ আগস্ট বিকেল ৩টায় স্থানীয় টিএন্ডটি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারবার নির্বাচিত সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জুলফিকার আলী জুলু।
বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর নেতৃত্ব দেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি আরও বলেন, জন্মবার্ষিকী উদ্যাপন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নতুন প্রজন্মের কাছে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের প্রতি তাঁর অবদান এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্যসচিব এফ এম হাবিবুর রহমান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোল্যা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবিরসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, মো. মিল্টন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মো. আবুল হোসেন মোল্লা বাবু, মো. ফেরদৌস মোল্যা, এসকে নাসির আহমেদ, মো. আবুল বাশার, শেখ ইউসুফ আলী, মো. মোবাশ্বের আলম, এস এম এমদাদুল হক, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, মোল্যা কামরুল ইসলাম, মো. পলাশ শেখ, খান গিয়াস উদ্দিন, শেখ মফিজুল ইসলাম, মো. গোলাম মোস্তফা ভুট্টো, চৌধুরী আমিনুল ইসলাম মিলুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.