তেরখাদা প্রতিনিধি:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে খুলনার তেরখাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রাণিসম্পদ দপ্তরের কর্মী এবং স্থানীয় খামারিরা অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা। স্বাগত বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জুপি রানী সরকার।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। এ ছাড়া ছাগলাদাহ ইউনিয়নের হাঁস খামারি লস্কর শাহ নেওয়াজ ও ডেইরি খামারি মো. রবিউল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.