তেরখাদা প্রতিনিধি:
খুলনার তেরখাদায় নেবুদিয়া সামাজিক যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত চার দলীয় ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বুড়ি গাংনী দল। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক মো. বখতিয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমডি আব্দুল হাই, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা খাতুন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম এবং ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম এমদাদুল হক।
নেবুদিয়া সামাজিক যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মো. শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. রাজু বিল্লাহ, তরফদার রেজাউল করিম, মো. লিটন মোল্যা, মো. রিয়াজ শেখ, মো. মাসুম শেখ, তৈয়েবুর রহমান টুলু লস্কর, মো. বাকা লস্কর ও মো. রবিউল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা চ্যাম্পিয়ন বুড়ি গাংনী দল ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.